আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বিশ্ব শিক্ষক দিবসে হবিগঞ্জে অধ্যাপক ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১১:২৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:২৭:৫৩ পূর্বাহ্ন
বিশ্ব শিক্ষক দিবসে হবিগঞ্জে অধ্যাপক ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান
হবিগঞ্জ, ৭ অক্টোবর : "শিক্ষাঙ্গনের পরিবেশ ও আমাদের শিক্ষক" শিরোনামে হবিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। আজ ০৭ অক্টোবর (সোমবার) দুপুরে বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে সম্মাননা প্রদান, দেয়ালিকা প্রদর্শনী, শিক্ষার্থীদের কবিতা- ছড়া পাঠ , উপস্থিত বক্তৃতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
বাডস কেজি এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ মো: নুর উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ সংগঠক ও বৃন্দাবন সরকারি কলেজের অব: অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অব: উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুজ জাহের ও শিশু সংগঠক বাদল রায়। বিষয়ের উপর বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
৯ম শ্রেণীর শিক্ষার্থী শেখ মুন্নি ও ঐশী রায় বর্ষা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক গোলশান আরা শিল্পী, শামসুন্নাহার চৌধুরী সীমা,  সজীব চন্দ্র গোপ ও  তুলনা দেব। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির নৌরিন জাহান আনিক, ৬স্ট শ্রেণীর সামিয়া বর্ষা, সৌমি ও ৭ম শ্রেণীর উর্মি। কবিতা পাঠ করেন নবম শ্রেণীর শেখ মুন্নি ও ৬স্ট শ্রেণীর স্বর্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, সাহিত্যিক সিদ্দিকী হারুন ও নাট্যকর্মী ওসমান গণি রুমি।
শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রগণ্য ব্যক্তিত্বের ভূমিকা পালন করায় পরিবেশ সংগঠক বাপা হবিগঞ্জের সভাপতি
অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান করা হয় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে।
গত ২৮ সেপ্টেম্বর আমেরিকার মিলওয়াকি শহরে নদী ও পানি বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করায় খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপ্রতিম হত্যা মামলায় নতুন মোড় : তিনজন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

অপ্রতিম হত্যা মামলায় নতুন মোড় : তিনজন আটক, চলছে জিজ্ঞাসাবাদ