আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মাধবপুরে সাড়ে ৪কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার 

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:১৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:১৯:২৬ পূর্বাহ্ন
মাধবপুরে সাড়ে ৪কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার 
মাধবপুর, (হবিগঞ্জ) ৯ অক্টোবর : মাধবপুরে কাঠের গুড়াভর্তি কাভার্ড ভ‍্যান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রায় সাড়ে ৪কোটি টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে। ৮অক্টোবর সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবি হবিগঞ্জ ব‍্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে। 
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কাঠের গুড়াভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করে। পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৩হাজার ৫শ  পিস উন্নতমানের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য চার কোটি ঊনষাট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে বিজিবির টহল দল আটক করতে পারেনি। আটককৃত মালামাল হবিগঞ্জ কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স