আমেরিকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা

সিলেটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদ উৎসব 

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৯:১৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৯:১৯:০৬ পূর্বাহ্ন
সিলেটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদ উৎসব 
সিলেট, ৯ অক্টোবর : সারা দেশের ন্যায় সিলেটেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী পূজায় দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং (১৩ অক্টোবর) রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব। 
নগরীর বিভিন্ন পূজামন্ডপে ঘুরে দেখা যায় সাজসজ্জায় ব্যস্ত পূজা আয়োজক কমিটি। পূজার লাইটিং, প্যান্ডেল ও আলোকসজ্জার কাজও শেষ। নগরজুড়ে মন্ডপে মন্ডপে আলোকসজ্জা জ্বলে উঠেছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখতে পুজোর মন্ডপগুলোতে আসতে শুরু করেছেন নানান জায়গার মানুষ। তাছাড়া প্রতিবারের মতো এবারের দুর্গাপূজায় পূজামন্ডপের পাশাপাশি সংলগ্ন এলাকগুলোও সাজিয়ে তোলা হয়েছে।
ভার্টিবাংলা অগ্রদূত যুব সংঘের সাধারণ সম্পাদক সুশাংঙ্কর দাস শংকর বলেন, প্রতিবারের ন্যায় এবারও পূজার আয়োজন করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ভালোই কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না আশা করা যায়। প্রতিবছরের মতোই উৎসবের আমেজ রয়েছে আমার মনে হয়। কাল থেকে উৎসবের আমেজ বাড়বে আশা করছি।
এবার এই জেলায় ৫৯৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, জেলায় মোট ৪৪০টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ছিলো। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরে ১৫৩টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার রেজাউল করিম জানান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে ৬ স্তরের নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সজাগ রয়েছে। এবার পৃথিবীতে দশভুজার আগমন হবে দোলায় চড়ে। তিনি কৈলাশে ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী