আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

সিলেটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদ উৎসব 

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৯:১৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৯:১৯:০৬ পূর্বাহ্ন
সিলেটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদ উৎসব 
সিলেট, ৯ অক্টোবর : সারা দেশের ন্যায় সিলেটেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী পূজায় দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং (১৩ অক্টোবর) রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব। 
নগরীর বিভিন্ন পূজামন্ডপে ঘুরে দেখা যায় সাজসজ্জায় ব্যস্ত পূজা আয়োজক কমিটি। পূজার লাইটিং, প্যান্ডেল ও আলোকসজ্জার কাজও শেষ। নগরজুড়ে মন্ডপে মন্ডপে আলোকসজ্জা জ্বলে উঠেছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখতে পুজোর মন্ডপগুলোতে আসতে শুরু করেছেন নানান জায়গার মানুষ। তাছাড়া প্রতিবারের মতো এবারের দুর্গাপূজায় পূজামন্ডপের পাশাপাশি সংলগ্ন এলাকগুলোও সাজিয়ে তোলা হয়েছে।
ভার্টিবাংলা অগ্রদূত যুব সংঘের সাধারণ সম্পাদক সুশাংঙ্কর দাস শংকর বলেন, প্রতিবারের ন্যায় এবারও পূজার আয়োজন করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ভালোই কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না আশা করা যায়। প্রতিবছরের মতোই উৎসবের আমেজ রয়েছে আমার মনে হয়। কাল থেকে উৎসবের আমেজ বাড়বে আশা করছি।
এবার এই জেলায় ৫৯৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, জেলায় মোট ৪৪০টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ছিলো। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরে ১৫৩টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার রেজাউল করিম জানান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে ৬ স্তরের নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সজাগ রয়েছে। এবার পৃথিবীতে দশভুজার আগমন হবে দোলায় চড়ে। তিনি কৈলাশে ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ