আমেরিকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন শীর্ষক দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৯:১৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৯:১৫:০৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে প্রকৃতি ও জীবন শীর্ষক দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
হবিগঞ্জ, ৯ অক্টোবর : হবিগঞ্জ চারুকলা একাডেমি আয়োজন করেছে প্রকৃতি ও জীবন” শীর্ষক দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ চারুকলা একাডেমির ক্যাম্পাসে প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, মাতৃছায়া স্কুলের অধ্যক্ষ বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, গহীনপুরের কর্ণধার চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চারুকলা একাডেমির অধ্যক্ষ আশীষ আচার্য্য।
উক্ত অনুষ্ঠানে মাসিক মূল্যায়নের সনদপত্র ও পুরস্কার বিতরণের পর চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ কারী চিত্রশিল্পীদের সনদপত্র প্রদান করা হয়। শিশু শিল্পীরা ১মাস ব্যাপী তাদের সৃষ্টিশীল চিন্তা গুলির মাধ্যমে প্রকৃতি এবং জীবনের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক নানান রঙে তুলে ধরেন তাদের ক্যানভাসে। এই প্রদর্শনীতে আপনি দেখতে পারবেন শিশু শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কৌশলের মাধ্যমে প্রকৃতি ও জীবনের নানান রকম শিল্পকর্ম। প্রতিটি শিল্পকর্মই প্রকৃতির সৌন্দর্য, জীবনের বৈচিত্রের বিভিন্ন দিক তুলে ধরে হবিগঞ্জ চারুকলা একাডেমির শিশু শিল্পীরা।অনুষ্ঠানের প্রধান অতিথি বন্ধু মঙ্গল রায় বলেন, “প্রকৃতির মাঝে বৈচিত্র্য আছে বলেই একটি ছবির সাথে অন্যটির মিল নেই। আর এই কারণে আমরা প্রকৃতিকে প্রতিদিন নতুনভাবে উপভোগ করি”।
বিশেষ অতিথি মনসুর আহমেদ বলেন, ‘অবসর সময় বই পড়বেন। এখানেও একটা জীবন আছে। এই জীবনের সাথে এই জীবনের (প্রকৃতির) একটা মিল পাবেন”।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত