আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়
সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে খন্দকার মুক্তাদির  

বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু নির্যাতনের বিচার হবে

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০২:০৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০২:০৯:০৭ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু নির্যাতনের বিচার হবে
সিলেট, ১১ অক্টোবর : নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত’ উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,  বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক। বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক। এই কামনা করছি, এই প্রত্যাশা করছি। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।
তিনি আরোও বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় শক্তিকে পরাজিত করে সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধ, সাম্প্রদায়িকতা থাকবে না, এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের প্রতিশোধ ও প্রতিহিংসা থাকবে না। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ চালিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচার হবে। স্বৈরাচারী শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এখন রয়ে গেছে তার দোসরা।  তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। 
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন। 
এসময় আরো উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সদস্য ডা. পরেশ দেবনাথ, এডভোকেট দেবতোষ দেব, কোষাধ্যক্ষ চন্দন দত্ত, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, নজিবুর রহমান নজিব, বাপ্পু সেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ-সভাপতি আহমদ শুয়েব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন