আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

শারদোৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ০২:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ০২:৫২:১৭ পূর্বাহ্ন
শারদোৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি, (নিউ জার্সি) ১২ অক্টোবর : শারদোৎসবের বার্তা পেয়ে  নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে গত ৮ অক্টোবর, মংগলবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল।১২ অক্টোবর, শনিবার  দুর্গোৎসব শেষ হয়।দুর্গোৎসবে তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়।

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ধর্মসভা,আয়োজক সংগঠনের সদস্য- সদস্যাদের পরিবেশনায় সাংস্কৃতিক  অনুষ্ঠান, পুঁথি পাঠ,কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরন। আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা নিবেদিতা ভট্টাচার্যর সার্বিক তত্ত্বাবধানে শারদোৎসবে প্রবাস প্রজন্মের শিশু- কিশোরদের পরিবেশিত অনুষ্ঠানগুলো সবাই প্রাণভরে উপভোগ করেন। 
আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে উঠেছিল শারদোৎসবের  রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এই কয়েকটা দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন