আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

শিব মন্দিরে সিঁদুর খেলা আজ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৪ ০১:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৪ ০১:১৪:১৩ অপরাহ্ন
শিব মন্দিরে সিঁদুর খেলা আজ
ওয়ারেন, ১৩ অক্টোবর : দশমীতে সিঁদুর খেলার রীতি বহু প্রাচীন। আর এই রীতি মেনে আজ বিকেলে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। সঙ্গে ধুনুচি নাচও। বাঙালির কাছে বিজয়া মানেই দেবী বরণ, সিঁদুর খেলা আর সবশেষে মিষ্টি মুখ ৷ 
আজ  রাত ৭টায় ওয়ারেন সিটির ৩১৬৯৬, রায়ান রোডস্থ মন্দির প্রাঙ্গনে ধুনচি নাচ অনুষ্ঠিত হবে। পরে শান্তি প্রশস্তি,  সিঁদুর খেলা এবং সবশেষে বিজয়ার শুভেচ্ছা বিনিময় শেষে মিষ্টি মুখ বিতরণ করা হবে। 
রীতি অনুযায়ী, বিজয়ার দিনে বিবাহিত মহিলারা মাকে বরণ করার পর মাতে সিঁদুর খেলায় ৷ একের পর এর মহিলা মাকে বরণ করার পর তাঁর সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে দেন ৷ দেবী বরণ করার পরই  শুরু হয় সিঁদুর খেলা। একে অপরকে সিঁদুর পরিয়ে দেন বিবাহিত মহিলারা। সিঁথিতে সিঁদুর দেওয়ার পর শাখাও সিঁদুর ছোঁয়ানো হয় ৷ তার পর খেলার ছলেই একে অপরের গালে, কপালে সিঁদুরে রাঙা করে দেয় ৷ 
এই দিন বাঙালি বধূরা সাধারণত লাল পাড় সাদা শাড়িতে সেজে ওঠেন ৷ কী থেকে এই প্রথার শুরু তা অবশ্য জানা নেই ৷ কিন্তু ঐতিহ্য পরম্পরায় বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার রীতি চলে আসছে ৷ মনে করা হয়, সিঁদুর খেলা নারীদের শক্তির প্রতীক ৷ সিদুঁর খেলা সৌভাগ্য নিয়ে আসে এবং স্বামী দীর্ঘায়ু হয় ৷ তবে এখন সিঁদুর খেলার আচারটি আরও বিস্তৃত ৷ এখন অবিবাহিত মেয়ে, এমনকী বিধবা ও পুরুষরাও সিঁদুর খেলায় সামিল হন ৷   

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ