আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত

তিন মাস পর চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০২:৫৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০২:৫৭:০৩ পূর্বাহ্ন
তিন মাস পর চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন
ঢাকা, ১৫ অক্টোবর (ঢাকা পোস্ট) : কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় মিরপুর-১০ মেট্রো স্টেশন প্রায় তিন মাস পর আবারও চালু হয়েছে। ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাওজুল কবির বলেন, মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে, বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর