আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ১২:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ১২:৪৬:৩০ অপরাহ্ন
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
সিলেট,১৫ অক্টোবর : অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। প্রতি বছরের ন্যায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৪ অক্টোবর সোমবার সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত মোগলাবাজার, রেঙ্গাহাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টারে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া) পরিচালনা করেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব।
প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বিশেষ অতিথি ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, আল-আরাফাহ্ ব্যাংকের লামাবাজার উপ-শাখার ম্যানেজার মোঃ আখলাকুল মৌলা বাহার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, লন্ডন প্রবাসী মহসিন আলী, বিশিষ্ট মুরব্বি নামর আলী, ডা. মুহিবুর রহমান হালিম, সমাজকর্মী ফজির আহমদ, আতাউর রহমান, জাহেদ আহমদ, মইনুল ইসলাম মঞ্জুর, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, শিক্ষক তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুশিক, সাংবাদিক শফিক আহমদ শফী, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাংবাদিক হিরা আহমদ, ইমরান সাদিম,  সদস্য মুরাদ আহমেদ নিজাম ও শাহজাহান মিয়া।
প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, চোখের রোগ এড়াতে সবাইকে চোখের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। চোখের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। আর সেই চোখের যত্নে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি চক্ষু ক্যাম্প প্রতি বছর পরিচালনা করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয় মানবিক কাজ। তিনি এই সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ বলেন, চোখ মানবজীবনের অপরিহার্য অঙ্গ। কাজ ও অন্যান্য ব্যস্ততায় অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়া হয় না। নিয়মিত চোখ পরীক্ষা ও চেকআপ না করায় চোখের অপূরণীয় ক্ষতি হয়। নিজেদের অবহেলা ও অযত্নের কারণে চোখের ক্ষতি করে চিকিৎসকের শরণাপন্ন হলে তখন ঠিক মতো চিকিৎসা ও উপকার পাওয়ার সম্ভাবনা কম। তাই আজকে আমরা অসহায় গরিবদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।
ফ্রি চক্ষু ক্যাম্পের প্রথম দিন রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ রোগ নির্ণয় করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চশমা প্রদান করা হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান টিমের নেতৃত্বে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় চোখে অপারেশনের জন্য ১০০ এর অধিক চক্ষু রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো  হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এসমস্ত রোগীদের অপারেশন করা হবে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার