আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

ঘেরাও কর্মসূচি: মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০৩:৫৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০৩:৫৯:৩৪ পূর্বাহ্ন
ঘেরাও কর্মসূচি: মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীরা
ঢাকা, ১৬ অক্টোবর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল নিয়ে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাইকোর্ট মাজার গেট দিয়ে মিছিল শ্লোগানে শ্লোগানে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে, অনেকে জড়ো হচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে। এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক’ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
মঙ্গলবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে দিয়ে এই কর্মসূচির ডাক দেন তারা। ফেসবুক পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’
সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবীতে সাধারণ আইনজীবীদের ব্যানারে কয়েকদিন বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজও আইনজীবী সমিতি ভবনের সামনে শ্লোগান বিক্ষোভ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি