আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন

আজ লক্ষ্মী পূজা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:৪৭:৩৮ অপরাহ্ন
আজ লক্ষ্মী পূজা
ওয়ারেন, ১৬ অক্টোবর : আজ বুধবার লক্ষ্মী পূজা। লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালি হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আল্পনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা করে থাকেন। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বালন করা হবে প্রদীপ।
হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা কমলে-কামিনী মূর্তিই বেশি দেখা যায়।
কথিত রয়েছে সন্ধ্যাকালে পূজা করলে দেবী সন্তুষ্ট হন। লক্ষ্মী পূজায় নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করতে পারেন। তবে মূলত লক্ষ্মী পূজায় বিবাহিত নারীদের আধিক্য বেশী দেখা যায়। ঘটস্থাপন থেকে শুরু করে আলপনা দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজানো নিষেধ এবং তুলসী পাতা পরিত্যজ্য। তবে শঙ্খ দেবীর সন্তুষ্টির কারণ। এছাড়া নাড়ু, লাড্ডু, মোয়া, বিভিন্ন ফল-মূল, মিষ্টান্ন, নৈবেদ্য সাজিয়ে পূজার সময় মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। ধূপ, দ্বীপ জ্বালিয়ে মায়ের আবাহনের মাধ্যমে সুখ-শান্তি ও ধন-সম্পত্তি পাওয়ার প্রার্থণায় প্রতিবছর অগণিত ভক্ত মায়ের স্মরণাপন্ন হয়ে থাকে। এদিকে মিশিগানে বসবাসরত প্রায় প্রাতটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে চলছে লক্ষ্মী পূজার আয়োজন। পুজো শেষে নিয়ম অনুসারে বাড়ির মহিলারা লক্ষ্মীর পাঁচালী পাঠ করেন। পরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। প্রার্থনা করবেন-‘এসো মা লক্ষ্মী বস ঘরে/আমারই ঘরে থাক আলো করে।’ তিথি অনুসারে এবার কোজাগরী লক্ষ্মীপুজো  দুদিনে পড়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন