আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩

বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যকের প্রবারণা উদযাপন 

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১২:২৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১২:২৩:৪৪ অপরাহ্ন
বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যকের প্রবারণা উদযাপন 
চট্টগ্রাম, ১৭ অক্টোবর : বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে সম্যক বৌদ্ধ তারুণ্য সংগঠন- কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ১৪ বছরের ধারাবাহিকতায় সম্যক নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরসহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে নানা ভাবে উদযাপন করে আসছে। ১৬ অক্টোবর সকালে প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে র‍্যালি সহকারে বাঙ্গালির ঐতিহ্য কে অনুসরণ করে বাদ্য বাজিয়ে নন্দনকানন মন্দির উপস্থিত হয়ে বুদ্ধ পুজা, শীল গ্রহণ এরপর সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফানুস উত্তোলন শুরু হয়।
সম্যক কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অভি বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত সকলের বক্তব্যে প্রবারণা ও ফানুসের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। প্রায় দুই শতাধিক ফানুস উত্তোলন ও আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রূপেশ বড়ুয়া, রনেল চাকমা, সজীব বড়ুয়া, রিমঝিম বড়ুয়া, হাসি বড়ুয়া, সৌমিত্র বড়ুয়া, বিজয় বড়ুয়া, হিমেল বড়ুয়া, রুহি বড়ুয়া, খুশি বড়ুয়া, রাহুল বড়ুয়া ও সম্যক রাউজান শাখা নর্বনিবাচিত কার্যকারী সভাপতি সনজিত বড়ুয়া বিকি,  সাধারণ সম্পাদক অন্তু বড়ুয়া, আপন বড়ুয়া, সুপ্রিয়াল বড়ুয়া, হৃদয় বড়ুয়া, সম্যক রাঙ্গুনিয়া শাখা থেকে তুহিন বড়ুয়া, রোমেন বড়ুয়া, দীপ বড়ুয়া, অর্পন বড়ুয়া সহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।।
অন্যদিকে সিলেটে সম্যক এর পক্ষ থেকে বিশ্বশান্তি কামনায়  প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে উপস্থিত ছিলেন সম্যক কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা সাংবাদিক  উৎফল বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় ও সেতু বড়ুয়া মুক্তা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২