আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০১:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০১:০৯:২৫ অপরাহ্ন
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩
মাধবপুর (হবিগঞ্জ) ১৭ অক্টোবর : মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু এক পথচারী সহ ৩ জন আহত। নিহত সৌরভ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শিপন মিয়া ছেলে। বুধবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার হাড়িয়া নাম স্থানে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৩ যুবক মোটরসাইকেল যোগে মাধবপুর বাজারে দিকে যাচ্ছিল। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া নাম স্থানে পৌঁছালে এক পথচারী সড়ক পারাপারের সময় মোটরসাইকেল আরোহী ওই পথচারী কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ৩ জন খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে ৩ মোটরসাইকেল আরোহী ও পথচারী কে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সৌরভ মিয়া কে মৃত বলে ঘোষণা করে। অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অপরদিকে গুরুতর আহত পথচারী আমির হোসেন কিরন কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২