আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 
 ওয়ারেন, ১৯ অক্টোবর : বাংলাদেশি-আমেরিকান সুমন কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি লিডারশিপ স্কীকৃতিস্বরূপ সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্ট তাকে এই সম্মাননা প্রদান করে। বুধবার (১৬ অক্টোবর) শহরটির গাজিবও ব্যাংকুয়েট হলে ক্রাইম কমিশনের ৩২তম অ্যানুয়াল সিটিজেনস অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানে সুমন কবিরের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড  তুলে দেওয়া হয়। 
একই অনুষ্ঠানে মানবসেবা ও বীরত্বের জন্য পুলিশ অফিসার, ফায়ার ফাইটারসহ কয়েকজন সিভিলিয়ানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তবে বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে এবারই প্রথম এই সম্মাননায় ভূষিত হন সুমন কবির। তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন সিটির ক্রাইম কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সুমন কবির। তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। 
ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন অ্যাঞ্জেলা মিডলসওয়ার্টের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র লরি স্টোন। এসময় ডিস্ট্রিক্ট-৩৭ কোর্টের বিচারক স্টিভেন বিদা, বিচারক জন চুমুরা, ওয়ারেন সিটি পুলিশ কমিশনার অ্যারিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকঅ্যাডাম, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাকগি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর উপস্থিত ছিলেন। 
এছাড়া ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার জোনাথান লাফার্টি, হেনরি নেউনান, গ্যারি বৈকি, ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি, নাজিম আহমেদ, ট্রেসি এনট্টিকিন্স, ক্রাইম কমিশনার অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিটি মেয়র লরি স্টোন পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেনবেক ওয়ারেন কমিউনিটিতে বাংলাদেশি-অ্যামিরিকান সুমন কবিরের নেতৃত্বের প্রশংসা করেন।    
সম্মাননাপ্রাপ্ত সুমন করিব অনুভূতি প্রকাশে বলেন, ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্টের বাৎসরিক এই ডিনার অনুষ্ঠানে আমেরিকান নাগরিকদের মধ্যে থেকে বীরত্ব এবং কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানের জন্য পুরস্কার দেওয়া হলেও বাংলাদেশি বংশোদ্ভুত কাউকে এবারই প্রথমবারের মতো এই সম্মাননা দেওয়া হয় সিটি অব ওয়ারেনের এ অনুষ্ঠানে। বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণামূলক। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এছাড়া সিটি অব ওয়ারেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে সবাই মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির প্রথম কর্মী সভা

মিশিগান স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির প্রথম কর্মী সভা