আমেরিকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল'র প্রবারণা ও চীবর দানোৎসব উদযাপন 

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:৩৬:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল'র প্রবারণা ও চীবর দানোৎসব উদযাপন 
সিলেট, ১৯ অক্টোবর : করুণাঘন বুদ্ধ নির্দেশিত ভিক্ষু-সংঘের তিনমাস ব্যাপি বর্ষাবাস সমাপনান্তে প্রকৃষ্ট রূপে বরণ ও বারণের ব্রত নিয়ে পালিত হয় শুভ প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল ১৮অক্টোবর শুক্রবার সিলেট মহানগরীর মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে আয়োজন করেন প্রবারণা উৎসব ও চীবর দান এবং সংগঠনের উপদেষ্টা বরনময় চাকমা'র সহধর্মিনী প্রয়াত চঞ্চলা খীসা'র তৃতীয় প্রয়াণ বার্ষিকী স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদান ও ধর্মদেশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মৈত্রী বনবিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মুক্তানন্দ থের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের। প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাঙ্গামাটি নানিয়াচর মংখোলা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মৈত্রীবন বিহারের অন্তেবাসী ভদন্ত জয় রক্ষিত ভিক্ষু।
স্বাগত ভাষন প্রদান করেন  অনুষ্ঠানের আহবায়ক বরনময় চাকমা, আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সেবু বড়ুয়া, সচিব সুজিত বড়ুয়া,  বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল'র উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সহকারী অধ্যাপক বরন কুমার চৌধুরী, সাধন কুমার চাকমা, ডা. প্রমথোস খীসা, বাবৌযুপ সিলেট অঞ্চল সভাপতি লিটন বড়ুয়া সহ-সভাপতি অংশু মারমা, শিমুল মুৎসুদ্দী, বাবৌযুপ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া। অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু-সংঘ প্রবারণার তাৎপর্য শীর্ষক সারগর্ভ ধর্মদেশনা করেন এবং বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি-সম্প্রীতি কামনায় সমবেত প্রার্থননসহ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা

হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা