আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান প্রার্থী মামুনের নির্বাচনী সভা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৪৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:৪৭:০৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান প্রার্থী মামুনের নির্বাচনী সভা
আটলান্টিক সিটি, ১৯ অক্টোবর : গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুনের নির্বাচনী সভা স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ সহ কমিউনিটি 
নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,শহীদ খান,জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, আব্দুর রফিক, মনিরুজামান মনির,মোঃ জামিল, মোঃ শাহরিয়ার আহমেদ,মিরাজ খান, সুরজিৎ চৌধুরী,ফরহাদ সিদ্দীক,সুব্রত চৌধুরী , সৈয়দ শহীদ, আমিরুল ইসলাম টফি,শাহারু চৌধুরী,বেলাল হোসেন,বিপ্লব দেব, ফেরদৌস আহমদ, শামসুল ইসলাম শাহজাহান,আহসান হাবীব, মোঃ শাহজালাল, সোহাগ করিম, বেলাল উদ্দীন, আবদুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের কারনে মোমিনুল হকের পক্ষে কমিউনিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে।এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী পাঁচ নভেম্বর, মংগলবার এর নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।
কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুন তাঁর বক্তব্যে সভায় উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের কাজে অংশগ্রহনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তাঁকে পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে জয়ী করার জন্য আহ্বান জানান। উল্লেখ্য, বর্তমানে মোমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২