আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

হ্যামট্রাম্যাকে দুর্ঘটনায় শিশু নিহত, স্কুল বাসের চালক অভিযুক্ত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০২:৫০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০২:৫০:২৬ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে দুর্ঘটনায় শিশু নিহত, স্কুল বাসের চালক অভিযুক্ত
হ্যামট্রাম্যাক, ১৯ অক্টোবর : চলতি গ্রীষ্মে শহরে একটি স্কুল বাস দুর্ঘটনায় তিন বছর বয়সী এক মেয়ে নিহত হওয়ার ঘটনায় এক স্কুল বাস চালককে অভিযুক্ত করা হয়েছে। ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস বৃহস্পতিবার জানিয়েছে, পন্টিয়াকের ৬৪ বছর বয়সী মারভিন লি ফ্লেন্ট্রয়কে গত সপ্তাহে ডেট্রয়েটের ৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে, যা ১৫ বছরের অপরাধ। একজন বিচারক ফ্লেন্ট্রয়ের ১০ হাজার ডলারের বন্ড ধার্য করেছেন এবং আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার তার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিকে গাড়ি চালাতে নিষেধ করেন তিনি। শুক্রবার ফ্লেন্ট্রয়ের একজন অ্যাটর্নিকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে বার্গার ও ম্যাক স্ট্রিট এলাকায় অক্সিলিও সার্ভিসের জন্য স্কুল বাস চালাচ্ছিলেন ফ্লেন্ট্রয়। ঘটনার সময় রাস্তা পার হওয়ার সময় ছোট্ট মেয়েটি বাসের ধাক্কায় আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, চিকিৎসকরা মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি