আমেরিকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনের সূর্য থেকে মধ্যরাত পর্যন্ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মচিত্র অফিস সময় কমল, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : ১৯ ঘণ্টা পর সচল রেলপথ যুদ্ধে লক্ষ্যপূরণের পথে আমেরিকা : ট্রাম্প ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ঐতিহাসিক ভবনে আগুন, ৬৫ দমকল কর্মীর সাড়া মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ বোমার হুমকি, মিশিগানে নিউ ইয়র্ক-শিকাগো ফ্লাইটের জরুরি অবতরণ ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে মৃতদেহ উদ্ধার  ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ টেক্সাসের ট্রাকচালক গ্রেপ্তার  মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন আন্তর্জাতিক কোকেন পাচার মামলায় দিদানির সাজা আজ মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা রেল বন্ধ ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ
 ১৫ দিনের আল্টিমেটাম আউটসোর্সিং কর্মীদের

চাকরি জাতীয়করণের দাবিতে চলা আন্দোলন স্থগিত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:১৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:১৪:১৫ অপরাহ্ন
চাকরি জাতীয়করণের দাবিতে চলা আন্দোলন স্থগিত
ঢাকা, ১৯ অক্টোবর (ঢাকা পোস্ট) : ১৫ দিনের মধ্যে দাবি দাওয়া মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরির জাতীয়করণ দাবিতে আন্দোলনকারীরা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস এ‌ তথ্য জানান।
এর‌ আগে‌ বিকেল ৩টার‌ দিকে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করতে আন্দোলনরত কর্মচারীদের সাত সদস্যের প্রতিনিধি দল‌ যমুনায় যায়। সেখানে তাদের জানানো হয়, যত দ্রুত সম্ভব তাদের দাবির বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন ড. ইউনূস।
কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে এটি করা হবে। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।’ তবে আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে সকাল ১০টায় শাহবাগের আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আউটসোর্সিং কর্মচারীরা। এতে রাজধানীর ব্যস্ততম এই মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে কর্মরতরা।
শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীদের ছোট-বড় ব্যানারে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্ল্যাক্স এন গেইট ডেট্রয়েটের টিম লিডার নেলমোস জেফরির জন্মদিন উদযাপন

ফ্ল্যাক্স এন গেইট ডেট্রয়েটের টিম লিডার নেলমোস জেফরির জন্মদিন উদযাপন