আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আমরা বিভক্ত কোনো জাতি দেখতে চাই না : জামায়াত আমির

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:২৬:৪৯ অপরাহ্ন
আমরা বিভক্ত কোনো জাতি দেখতে চাই না : জামায়াত আমির
নওগাঁ, ১৯ অক্টোবর (ঢাকা পোস্ট) : আমরা বিভক্ত কোনো জাতি দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা একটা জাতিকে বিভিন্ন ধোঁয়া তুলে টুকরা টুকরা ভাগে বিভক্ত করতে চায় তারা জাতির দুশমন। জাতীয় ঐক্য চাই জাতীর স্বার্থের ব্যাপারে। রাজনীতি ও দল যার যার অবস্থানে থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক। কোনো বৈরি শক্তি ও শত্রু শক্তি কখনও বিজয়ী হতে পারে না। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেন, আমরা সেবক হব। যারা মালিক হয়েছে তাদের পরিণতি চোখের সামনে আপনারা দেখেছেন। মানুষের সঙ্গে গাদ্দারি ও ধোঁকা দিলে কি হয়। এ থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জুলুমবাজ দল। এর চেয়ে জুলুমবাজ আর নেই। তারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মামলা, হামলা, খুন, গুম ও ধর্ষণসহ অপরাধের স্বর্গরাজ্যে পরিণতি হয়েছিল। দেশের মানুষ ছিল তাদের কাছে অসহায়। তারা বিচারের নামে প্রহসন করে আমাদের ১১ জন নেতাসহ শত শত কর্মীকে হত্যা করেছে। আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে। কোথাও এক সেকেন্ডের জন্য আমরা স্বস্তির সঙ্গে বসতে পারিনি। আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
জামায়াত আমির বলেন, দুনিয়ার ইতিহাস পাল্টিয়েছে যুবরা। ৫ আগস্ট যুবরা প্রাণ দিয়েছে। বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা করেছে। তারা জাতির জন্য যুদ্ধ করেছে। তাদের পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে। আহত ও শহীদ পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যেখানে কেউ বেকার থাকবে না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহ পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খ ম আব্দুর রাকিব, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, অ্যাডভোকেট আ স ম সায়েম, অধ্যাপক মো. মহিউদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ স ম মামুন শাহীন প্রমুখ। এসময় জেলার ১১টি উপজেলার সদস্যরা (রুকন) উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নওগাঁয় ১৮ বছর পর জেলা জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বনভোজন

নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বনভোজন