আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

‌‘কী ছিলে আমার’ গানের শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:০৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:০৯:৫০ পূর্বাহ্ন
‌‘কী ছিলে আমার’ গানের শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
ঢাকা, ২০ অক্টোবর : ‘কী ছিলে আমার বলো না তুমি’ গানের শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর রামপুরায় তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসার দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, মনি কিশোর বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি তিনি। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
মনি কিশোর গেয়েছেন প্রায় পাঁচ শতাধিক গান। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। কিন্তু এই মাধ্যমগুলোতে খুব কমই গান গেয়েছেন তিনি। মূলত নব্বইয়ের দশকের রমরমা অডিও বাজারের গুরুত্বপূর্ণ শিল্পী ছিলেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ উল্লেখযোগ্য।
মনি কিশোরের আসল নাম মনি মন্ডল। বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে তিনি ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন। অডিও বাজারের জনপ্রিয় শিল্পী হলেও সিনেমায় তিনি খুব কম গান গেয়েছেন। মনি কিশোরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার বলো না তুমি’। তার লেখা ও সুর করা এই গানটি ‘কে অপরাধী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল। তিনি ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন।
তার মৃত্যুর খবরে অভিনেতা জায়েদ খান নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্টে লিখেন, কণ্ঠশিল্পী মনি কিশোর। ছোটবেলায় কত গান শুনেছি তার। দেখলেই বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। চারদিন ধরে নাকি মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে ছিল। আজকে তার দেহ উদ্ধার করা হয়েছে। হায়রে শিল্পী জীবন। তার আত্মার শান্তি কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’