আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন
জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা
সিলেট, ২২ অক্টোবর : জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পদক মোহাম্মদ গোলজার আহমদ সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জৈন্তাপুর উপজেলার দিগারাইল ছাত্র ও যুব সমাজ। রোববার বিকেলে উপজেলার দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ।
যুব সংগঠক দুলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর জৈন্তা উন্নয়ন ফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. এম রুহেল।
নাঈম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলহেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তারাজ্য। এই অঞ্চলে সুসন্তানরা সমাজে সর্বক্ষেত্রে অবদান রাখছেন। গোলজার আহমদ জৈন্তাপুর উপজেলা থেকে গিয়ে সিলেটজুড়ে আলো ছড়াচ্ছেন। 
সংবর্ধনার জবাবে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, আমি আজ আবেগাপ্লুত। যে বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়েছিল, সেই বিদ্যালয়ে আজ আমাকে সম্মানিত করা হচ্ছে। যতদিন বেঁচে থাকব এই ঋণ শোধ করতে পারব না। যতদিন বেঁচে থাকব এই এই জনপদের মানুষের জন্য কাজ করব। আল্লাহ তায়ালা যদি আমাকে কবুল করেন তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জৈন্তাপুরবাসীর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জৈন্তাবার্তার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আজকের সিলেট এর জৈন্তাপুর প্রতিনিধি ইমাম উদ্দিন, মাওলানা জামিল বিন মুজাফ্ফর, দৈনিক কাজিরবাজার এর জৈন্তাপুর প্রতিনিধি মুরাদ হাসান, সাংবাদিক বিলালুর রহমান, যুব সংগঠক সালমান আহমদ, আব্দুল লতিফ সরকার প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ