আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

সাউথ জার্সিতে গীতা সংঘের মনোজ্ঞ সংগীত রজনী

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৩:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৩:১৭:২০ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে গীতা সংঘের মনোজ্ঞ সংগীত রজনী
আটলান্টিক সিটি, ২৩ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে গতকাল মংগলবার শ্রীশ্রী  গীতা সংঘের উদ্যোগে পোমনাস্থ বৈকুন্ঠ  হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সংগীত রজনীর। 
সন্ধ্যা নামতেই প্রবাসী সংগীত পিপাসুদের সব পথ গিয়ে যেন মিশেছিল বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে। সংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। অনুষ্ঠানে গীতা সংঘের সাধারন সম্পাদক স্বরূপ দাশ  শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সঞ্চালক জয়ন্ত সিনহার সঞ্চালণায় একে একে মঞ্চে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন সারেগামাপা খ্যাত ভারতীয় সংগীত শিল্পী দীপায়ন ব্যানার্জি ও টলিউড প্লেব্যাক  শিল্পী প্রস্মিতা পাল। শিল্পীদ্বয় কখনো একক, কখনো দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সংগীত, হারানো দিনের বাংলা ও হিন্দি গান পরিবেশন করে দর্শকদের নস্টালজিক করে তোলেন। এরপর শিল্পীরা বিরতিতে যান।শিল্পীদেরকে ড্রামে রনিত, কীবোর্ড অনির্বাণ , গীটারে মহেশ , বেস গিটারে সানি সহযোগীতা করেন। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সৌগত চ্যাটার্জি। অনুষ্ঠানের বিরতিকালে গীতা সংঘের ট্রাস্টি বোর্ডের  কর্মকর্তারা গীতা স্কুলের শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ওপর ভিত্তি করে তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

 বিরতির পর ফিরে এসে শিল্পীদ্বয় হাল আমলের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন। রাত গভীর হওয়ার পরও শ্রোতাদের আনন্দ-উচ্ছ্বাসে কোন খামতি ছিল না। গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত সমাপনী বক্তব্য রাখেন। সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা মনোজ্ঞ সংগীত রজনী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ