আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মাধবপুরে মাদকাসক্ত যুবকের  গলা কেটে আত্মহত্যা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:৪২:১০ অপরাহ্ন
মাধবপুরে মাদকাসক্ত যুবকের  গলা কেটে আত্মহত্যা
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ অক্টোবর : পৌর শহরে  সাত্তার মিয়া (৩২)নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা  করেছে। পৌরশহরের মালাকারপাড়ায় বুধবার বিকালে  এঘটনা ঘটে। সে মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে।
মিয়াব আলী জানান, ছেলে সাত্তার প্রায় ৮বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপোয়া হয়ে উঠে। মাদক সেবনের টাকা না পেলে বাসার  লোকজন কে মারপিট ও ভাংচুর করতো। প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়।দু ই শিশু পুত্র কে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়। অত‍্যাচার সইতে না পেরে  স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়। এরপর থেকে মাদকাসক্ত সাত্তার অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার বিকালে সে উত্তেজিত হয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি  ধারালো টিনের সিট নিয়ে  মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে।  উৎসুক জনতা নিবৃত্ত করাতে চেষ্টা করে ব‍্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরো টি উদ্ধার  করে। গুরুতর আহত অবস্থায় সাত্তার কে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই সাত্তারের মৃত‍্যু হয় বলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক  জানান। মাধবপুর থানায় ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা