আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

হিমোফিলিয়া আক্রান্তদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট 

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৩:৪৮ পূর্বাহ্ন
হিমোফিলিয়া আক্রান্তদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট 
চট্টগ্রাম, ২৭ অক্টোবর : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর স্থায়ী প্রজেক্ট হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশন হিমোফিলিয়া রোগীর চিকিৎসা, আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করেছে। 
গত ২৫ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বিশিষ্ট বেতার-টিভি উপস্থাপক, রন্ধন শিল্পী, মানবতাবাদী লায়ন লিডার, ডিস্ট্রিক্ট গভর্নর এডভাইজার লায়ন রোকেয়া হক এর উত্তর কাট্টলির বাসভবনে হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্ষীয়ান সমাজসেবক মিসেস সখিনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন  ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। লিও জেলার কনসার্ন রিজিয়ন ডিরেক্টর লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, কনসার্ন জোন ডিরেক্টর লিও আজমাইন সাদমান, লিও ক্লাব  প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ক্লাব সেক্রেটারি লিও আফসানা পারভিন, লিও ইয়াসিন উসরাত শানীন, লিও ফাতিন মানসিব, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও তোহিদ হাসান রিহাব, লিও মেহেরুন্নেসা আলিফ, লিও নিলয় দাস প্রমূখ। 
অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন শামসুদ্দিন বলেন শারীরিক ভাবে সুস্থরাই সবচেয়ে বেশি ভাগ্যবান। আর হিমোফিলিয়া এমন একটি রোগ যা আমৃত্যু মানুষকে অসুখী করে রাখে। তিনি আশা করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট সবসময় অসুখী মানুষকে সুখী করতে সচেষ্ট থাকবেন। লায়ন রোকেয়া হক উপস্থিত সকলকে স্বাগত জানান এবং নৈশভোজে আপ্যায়িত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর