আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই :আরিফুল হক চৌধুরী

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৪:৫৫ পূর্বাহ্ন
শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই :আরিফুল হক চৌধুরী
সিলেট, ২৭ অক্টোবর : খেলাধূলা শৃঙ্খলা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে, শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই। সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। শনিবার দুপুরে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর বর্তমান ও প্রাক্তন ছাত্রদের আয়োজনে মডেলিয়ান ফুটসাল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, আমার যদি কখনও সুযোগ আসে এই প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। এই প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। 
অনুষ্ঠানে প্রভাষক (রসায়ন) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবি গেইট এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব তারু মিয়া, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মওদুদুল হক মওদুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল হোসেন, প্রভাষক (ইসলামের ইতিহাস) মোঃ আব্দুল মালিক, প্রভাষক (হিসাব বিজ্ঞান) মোঃ আশরাফুল আলম, প্রভাষক (ইসলাম শিক্ষা) মোঃ ওলীউল্লাহ্, প্রভাষক (বাংলা) মোঃ হামিদুল ইসলাম, প্রভাষক (গণিত) মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক (ইসলাম শিক্ষা) করম আলী, মুরাদ আহমদ, মইনুল আহমদ, কিবরিয়া আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাভেল প্রমূখ। 
টুর্নামেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ছিল। টুর্নামেন্টে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র প্রবাসী মামুন হোসাইন অগ্রণী ভূমিকা পালন করেন।
ফাইনালে চ্যাম্পিয়ন হয় দ্যা স্কোয়াড আর রানার্স-আপ হয় এফসি ড্রিবলার্স। দ্যা স্কোয়াড এর  তানভীর একমাত্র গোল করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় হুমায়ুন, সেরা গোলরক্ষক নির্বাচিত হয় আজাদ এবং সর্বোচ্চ গোলদাতা হয় অহি। টুর্নামেন্টে ২৫ টি টিম অংশগ্রহণ করে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত