আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন

খোয়াই নদী পাড়ে গাছের চারা রোপন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৬:৫৫ পূর্বাহ্ন
খোয়াই নদী পাড়ে গাছের চারা রোপন
হবিগঞ্জ, ২৭ অক্টোবর : বজ্রপাতে দিন দিন মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের উঁচু গাছ লাগাতে হবে। এছাড়া ভূমিধস-ভূমিক্ষয়, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় বেশি করে গাছ লাগানো দরকার। একসময় এই অঞ্চলে প্রচুর তাল গাছ ছিল। উঁচু উঁচু তালগাছে বাবুই, শুকুনসহ নানান প্রজাতির পাখির আবাস ছিল। এখন আর তাল গাছ দেখা যায় না। বজ্রপাত তথা প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বেশি করে তালসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানো এবং গাছের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাই।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে নদী পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
২৬ অক্টোবর ( শনিবার) দুপুরে খোয়াই নদীর যশের আবদা এলাকায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচি করা হয়।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এর সঞ্চালনায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও সংরক্ষণ বিষয়ে মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নোমান মিয়া, রোটারিয়ান আল নোমান তন্ময়, গাছ মামা খ্যাত মো: রায়হান, আব্দুল কাদির, মতিউর রহমান, ঈমান মিয়া,  জয়নাল মিয়া,  আহমদ আলী, ছাব্বির মিয়া, মো: শাহজাহান, নুরুল হক, জসিম উদ্দিন প্রমুখ। সংগঠনগুলোর পক্ষ থেকে প্রায় ২ শতাধিক তালের বীজ ও চারা রোপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন