আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

আলুটিলায় দর্শনার্থীদের ভিড়

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৩ ০২:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৩ ০২:৩৩:৩৯ অপরাহ্ন
আলুটিলায় দর্শনার্থীদের ভিড়
খাগড়াছড়ি, ২৩ এপ্রিল (ঢাকা পোস্ট) : ঈদের দ্বিতীয় দিনে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলায় পর্যটক সমাগম বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৬০০ ফুট উঁচু এই পর্যটন কেন্দ্রে সকাল থেকে ভিড় দেখা গেছে। ঈদের লম্বা ছুটিতে খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য এটি। রোববার (২৩ এপ্রিল) দুপুরে পর্যটন কেন্দ্রের প্রতিটি পয়েন্টে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বিশেষত আলুটিলার প্রাকৃতিক সুড়ঙ্গ ঘুরে বেশি রোমাঞ্চিত হয়েছেন পর্যটকরা।
রাজশাহী থেকে বেড়াতে আসা নিহা রহমান বলেন, আমরা এবার পাহাড়ে ঈদ করেছি। আলুটিলায় আসলাম খুবই ভালো লেগেছে। পুরো পরিবার নিয়ে এসেছি। কাল সাজেক যাব। এরপর রাঙামাটিতে যাব। এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র, না আসলে বুঝতে পারতাম না। 
আরেক পর্যটক নিশাত ফেরদৌস বলেন, আলুটিলার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে এসে বৃষ্টি উপভোগ করেছি। এর আগেও পাহাড়ে গিয়েছি তবে খাগড়াছড়ি এবার প্রথম ভ্রমণ। খুব ভালো লেগেছে। 
আলুটিলা পর্যটনকেন্দ্রে নবনির্মিত ঝুলন্ত সেতু দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। এছাড়া দুই পাহাড়কে সংযোগকারী ‘লাভ ব্রিজে’ পর্যটকদের ভিড় দেখা গেছে। এছাড়া নন্দন পার্ক, কুঞ্জছায়া সবখানেই পর্যটকদের ভিড় দেখা গেছে। 
জামালপুর থেকে বেড়াতে আসা মো. শাহীন বলেন, ঈদের ছুটিতে বন্ধুরা মিলে বেড়াতে আসলাম। খুবই ভালো লাগছে। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে কাল সাজেকে যাব।
আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা বলেন, আমরা ভালো সাড়া পেয়েছি। গতকাল ঈদের প্রথম দিনে তিন হাজার পর্যটক ভ্রমণ করেছে। আজকে সেই সংখ্যা আরও বাড়বে। সকাল থেকে পর্যটকদের সমাগম বাড়ছে। ঈদকে কেন্দ্র করে আরও ৪-৫ দিন পর্যটক সমাগম বাড়বে। 
এদিকে খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকদের জন্য ছাড় দিচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। খাগড়াছড়ির অভিজাত হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ঈদ উপলক্ষ্যে আমাদের প্রায় ৫০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। রুম বুকিংয়ে এবার পর্যটকদের ২০-৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। খাগড়াছড়িতে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছে। 
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, প্রতিটি পর্যটনকেন্দ্রে আমাদের কন্ট্রোল রুমের নম্বর দেওয়া আছে। কোনো পর্যটক সমস্যায় পড়লে সেই নম্বরে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করব। এছাড়া পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ