আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

বাইডেনে অসন্তুষ্ট, ট্রাম্পকে মুসলিমদের সমর্থনের ঘোষণা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১২:৩৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১২:৫৪:৩৪ অপরাহ্ন
বাইডেনে অসন্তুষ্ট, ট্রাম্পকে মুসলিমদের সমর্থনের ঘোষণা
গত শনিবার নোভির শহরতলির কালেকশন শোপ্লেসে এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাকের ইমাম বেলাল আলজুহাইরি/Photo : Katy Kildee, Special To The Detroit News

নোভি, ২৮ অক্টোবর : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের সমর্থন নেওয়ার জন্য মাঠে রয়েছেন। এমন পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতি নিয়ে নাখোশ মিশিগানের মুসলিম নেতারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা জানান, ট্রাম্পের প্রতি তাদের এই সমর্থন মূলত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যই।
গত শনিবার মিশিগান রাজ্যের নোভি এলাকায় একটি সমাবেশে সাবেক প্রেসিডেন্ট অভিবাসন, অর্থনীতি নিয়ে তার পরিকল্পনা এবং মিশিগানের মুসলমানদের কাছ থেকে পাওয়া সমর্থন বাড়ানোর দিকে মনোনিবেশ করেন। ডিয়ারবর্ন হাইটসের মেয়র বিল বাজ্জি এবং হ্যামট্রাম্যাকের ইমাম বেলাল আলজুহাইরি সমাবেশে ট্রাম্পের সমর্থনে বক্তব্য রাখেন। ট্রাম্পের সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন একদল মুসলিম পুরুষ। আর বাজ্জি, যিনি নিজেও মুসলিম, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান যুদ্ধের কথা উল্লেখ করেছেন। বাজ্জি বলেন, 'আমরা এখন যে ধ্বংসযজ্ঞ দেখছি তা আগে কখনো দেখিনি। 'প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন শান্তি ছিল' শনিবার নোভির শহরতলির কালেকশন শোপ্লেসে এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বক্তব্য রাখেন হ্যামট্রামকের ইমাম বেলাল আলজুহাইরি। সমাবেশে হ্যামট্রাম্যাকের ইমাম বেলাল আলজুহাইরি বলেন, আমরা মুসলিম হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আছি। কারণ তিনি যুদ্ধের পরিবর্তে শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প প্রসঙ্গে আলজুহাইরি যোগ করেন, ‘তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্বজুড়ে রক্তপাত বন্ধ হওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি, ট্রাম্প এই পরিবর্তন আনতে সক্ষম হবেন।’রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ সময় আমেরিকান মুসলিম ও আরব ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘তারা শুধু মধ্যপ্রাচ্যে শান্তি চায় এবং আমি সেই পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে মিশিগানের ঐতিহ্যগতভাবে ডেমোক্রেট সমর্থিত মুসলিম সম্প্রদায় বাইডেন প্রশাসনের ইসরাইলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে ক্রমশ অসন্তুষ্ট। গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে তাদের সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।
উল্লেখ্য, বাইডেনের কাছে ২০২০ সালে মিশিগান অঙ্গরাজ্যে পরাজিত হন ট্রাম্প। যদিও বর্তমানে এই অঙ্গরাজ্যের বেশ কিছু মুসলিম নেতার সমর্থন থাকায় এই রাজ্যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। 
সম্প্রতি মিশিগানের মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন আরব ও মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেতে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা পুনর্বিবেচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার