আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

শিক্ষা জীবন শুধু ক্লাসরুমে নয়, জ্ঞানের বহুমাত্রিকতায় ছড়িয়ে দিতে হবে : ড. আশরাফুল

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০১:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০১:০২:০৯ অপরাহ্ন
শিক্ষা জীবন শুধু ক্লাসরুমে নয়, জ্ঞানের বহুমাত্রিকতায় ছড়িয়ে দিতে হবে :  ড. আশরাফুল
সিলেট,২৮ অক্টোবর :  কথা-কবিতা আর সুরের মূর্ছনা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। সোমবার ২৮ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিনার মিয়া এবং শান্তা মনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ ও সানজিদা সুলতানা জুঁই।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, ইংরেজি সাহিত্যের পাঠ মানে শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি একটি জীবনদর্শন, একটি বিশাল জ্ঞানের দিগন্তে প্রবেশের দরজা। আমাদের সাহিত্যের পাঠ শুধু শব্দ ও বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনাদের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলীকে জাগ্রত করবে। ইংরেজি বিভাগের আয়োজনকে ব্যাতিক্রমী আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যে শিক্ষা জীবনের নতুন ধাপে আপানারা প্রবেশ করেছেন, তা কেবল একজন শিক্ষার্থী হওয়ার পরিচয় বহন করে না। বরং আপনারা এখন একটি নতুন দায়িত্ব ও পরিচয়ের অংশীদার। ইংরেজি বিভাগের দক্ষ ও মেধাবী শিক্ষকদের তত্বাবধানে  এই শিক্ষা জীবন আপনাদেরকে ভবিষ্যতের একজন সৃজনশীল এবং মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবে।
আলোচনা শেষে নবীনদের স্বাগত জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত  হয়। এতে অংশ গ্রহণ করেন ইমরান আহমদ, সানজিব, নিয়াজ, তাইবা ফেরদৌসী মিম,উম্মে সালমা, জয় চক্রবর্তী, অয়ন বড়ুয়া,সাইমুর চৌধুরী,শ্রবণা আচার্য্য এবং প্রভাষক সাইফুল ইসলাম ও প্রভাষক অনামিকা সাহা। প্রাণোচ্ছল এ আয়োজনে ইংরেজি বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর