আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

আটলান্টিক সিটির কাউন্সিলম্যান পদে মোমিনুল হকের পক্ষে ব্যাপক প্রচারনা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৩:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৩:২৯:০৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির কাউন্সিলম্যান পদে মোমিনুল হকের পক্ষে ব্যাপক প্রচারনা
আটলান্টিক সিটি, ২৯ অক্টোবর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান হিসাবে নির্বাচন করছেন মোমিনুল হক মামুন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
আগামী পাঁচ নভেম্বর হতে যাওয়া নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিসহ স্থানীয়রা তার পক্ষে সমর্থন চাইছেন। তারা মনে করছেন, মামুন নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ভাগ্যোন্নয়নে অবদান রাখবেন।  এই নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোমিনুল হক মামুন। তাঁর পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। 
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল , সাধারন সমপাদক জাকিরুল ইসলাম খোকা,ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি  শহীদ খান , সাধারন সম্পাদক সোহেল আহমেদ ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ  মোমিনুল হক মামুনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী প্রচারণার একেবারে শুরু থেকেই আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা মামুনের পক্ষে একমত হয়েছেন। অন্যান্য কমিউনিটির ভোটারদের ব্যাপক সমর্থন পাওয়ায় তাঁর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা। বর্তমানে মোমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি