আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মাধবপুরে সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৮

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:৪১:০৪ অপরাহ্ন
মাধবপুরে সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৮
মাধবপুর, (হবিগঞ্জ) ২৯ অক্টোবর : মাধবপুরের ধর্মঘর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশ সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল ৮  বাংলাদেশিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার রাতে বিজিবি টহলদল দেবনগর সীমান্ত থেকে ভারতে গমনের সময় এক অভিযানে ৫ জনকে  আটক করে। আটককৃতরা হল ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০),স্বপন সরকার (৪৫), একই জেলার বিজয়নগর থানার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯) এবং মাধবপুর থানার দেবনগর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। এদিকে মঙ্গলবার সকালে ধর্মঘর বিজিবি টহল দল সন্তোষপুর সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় অপর ৩ জনকে আটক করে। আটককৃতরা হল চট্রগাম জেলার সন্ধীপ থানার সারিকাইত গ্রামের বেচন দাস (২৬,) একই গ্রামের  (২৬), মনপুরী দাস (২০),মঙ্গল দাস (১৯)। ধর্মঘর সীমান্ত ফাঁড়ির ,কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আঃ রউফ জানান, আটককৃতরা দালাল মোহাম্মদ আলীর সহযোগীতায় সীমান্ত পথে চিকিৎসা ও কাজের সন্ধানে  ভারতে গমন করতে চেয়েছিল। অবৈধভাবে গমনের চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান,বিজিবি টহলদলের  হাতে আটক ৮  ব্যক্তির বিরুদ্ধ মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২