আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

পূবালী ব্যাংক পিএলসি বন্দর বাজার শাখার ইসলামী কর্ণার উদ্বোধন 

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৩:৩১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৩:৩১:১৬ পূর্বাহ্ন
পূবালী ব্যাংক পিএলসি বন্দর বাজার শাখার ইসলামী কর্ণার উদ্বোধন 
সিলেট, ৩১ অক্টোবর : পূবালী ব্যাংক পিএলসি'র মহাব্যবস্থাপক ও সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান চৌধুরী মো: শফিউল হাসান বলেছেন, পূবালী ব্যাংক জনগণের সেবা প্রতিনিয়ত করে যাচ্ছে। দেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান, সিংহভাগ জনগণের  চিন্তা ও আদর্শ ইসলাম। আর সে কারণেই পূবালী ব্যাংক সারাদেশে ইসলামী কর্ণার চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আর্থিক খাতে আমাদের কোনো সংকট নেই। পূবালী ব্যাংক ইসলামী কর্ণার চালুর মাধ্যমে ব্যাংকিং খাতে নতুন দ্বার উন্মোচন করেছে। দেশের মানুষের সহযোগিতার ফলে পূবালী ব্যাংক ইতোমধ্যে ১নং ব্যাংকে পরিণত হয়েছে। 
তিনি বুধবার সন্ধ্যায় পূবালী ব্যাংক পিএলসি সিলেট বন্দর বাজার শাখার ইসলামী কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বন্দর বাজার শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশীষ রঞ্জন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপমহাব্যাবস্থাপক ও সিলেট পূর্বাঞ্চল প্রধান মোঃ ফজলুল কবির চৌধুরী, উপমহাব্যাবস্থাপক ও সিলেট পশ্চিমাঞ্চল প্রধান মোঃ মুশাহিদুল্লাহ,সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক (পূর্বাঞ্চল) উজ্জল হালদার, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু হুরাইরা নোমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান, মহিলা কলেজ ইসলামিক ব্যাংকিং শাখা।মোঃ কবিরুল ইসলাম,গ্রাহক কবির আহমদ,আনোয়ার হোসাইন আনা মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন,শাখার সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার মো: ইফজালুল হক।অনুষ্ঠান পরিচালনা করেন অফিসার মোঃ রেজা ই সাব্বির।পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ইসলামী কর্ণার উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত