আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

দীর্ঘ বিরতির পর মঞ্চে গাইলেন নাফিস কামাল

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৩:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৩:৩৯:৫৫ পূর্বাহ্ন
দীর্ঘ বিরতির পর মঞ্চে গাইলেন নাফিস কামাল
ঢাকা, ৩১ অক্টোবর : এই দেশে এক শহর ছিলো/ শহরে এক রাস্তা ছিলো/ রাস্তার ধারে এক বাড়ি ছিলো/ বাড়ির নাম এলোমেলো...। কাওসার আহমেদ চৌধুরীর এমন গীতিকবিতায় গানটির সুর করেছিলেন নকীব খান আর সেটি কণ্ঠে তুলেছেন প্রতিশ্রুতি শিল্পী নাফিস কামাল। নব্বই দশকের শেষের দিকে এই গানটি ‘ইত্যাদি’তে প্রচারের পর সুপারহিট হয়। রাতারাতি তারকা বনে যান নাফিস। মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে গাইলেন এ তারকা। সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক (উপসচিব) লাবণ্য আহমেদের স্মরণসভায় বিশিষ্ট আবৃত্তিকার সাগর সেনের এক কবিতা আবৃত্তির সঙ্গে তিনি রবীন্দ্র সংগীত “তুমি রবে নীরবে” গানটি ভিন্ন আঙ্গিকে পরিবেশন করেন। রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভায় তাদের মনমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত শ্রোতারা বিমোহিত হয়। গানের লিঙ্ক- https://www.facebook.com/reel/468297073033397 । নাফিস জানান, শিগগিরই নতুন বেশ কয়েকটি গান প্রকাশসহ নিয়মিত লাইভ পারফোরমেন্সে দেখা যাবে তাকে। নাফিস কামালের অফিসিয়াল ফেইসবুক লিঙ্ক-https://www.facebook.com/singernafis 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার