আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

চট্টগ্রামে জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৪:১৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৪:১৯:২৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা
চট্টগ্রাম. ৩১ অক্টোবর : নগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিএমপির কোতোয়ালী থানায় মামলাটি করেন চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার মো. ফিরোজ খান (৪৯)। মামলায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে (৩৮) প্রধান করে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। এদের মধ্যে রাজেশ ও হৃদয়কে গতরাতেই সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হবার পর নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে অবস্থিত স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতা বাংলাদেশের একটি জাতীয় পতাকা উত্তোলন করে। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আয়োজনে নগরীর লালদিঘি মাঠে মহাসমাবেশ হয়। ওইদিন বিকেলে আসামিরা নিউমার্কেট মোড়ের স্তম্ভে এসে সুপরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার প্রতি অসম্মান ও অবমাননা করে জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা উত্তোলনের ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা