আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মাধবপুরে সুন্নী মহাসমাবেশকে ঘিরে পাল্টা কর্মসূচী,  ১৪৪ ধারা জারী

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:২৫:৫৩ অপরাহ্ন
মাধবপুরে সুন্নী মহাসমাবেশকে ঘিরে পাল্টা কর্মসূচী,  ১৪৪ ধারা জারী
মাধবপুর, (হবিগঞ্জ) ৩১ অক্টোবর : মাধবপুরে সুন্নী মহাসমাবেশকে কেন্দ্র করে ভিন্ন মতাদর্শী কয়েকটিটি সংগঠনের পাল্টা কর্মসূচীর কারনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাধবপুর স্টেডিয়াম মাঠ ও তৎসংলগ্ন  ১৪৪ ধারা জারী করেছে উপজেলা  প্রশাসন। বুধবার(৩০ অক্টোবর)  রাতে এতদসংক্রান্ত  আদেশ জারী করা হয়।
১ নভেম্বর সকাল ৬ টা থেকে ৩ নভেম্বর সকাল ৬ টা পর্যন্ত উল্লেখিত স্থানে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে।
আদেশে বলা হয়, '২ নভেম্বর শনিবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাধবপুর স্টেডিয়াম মাঠে ওলী আওলীয়ার মাজার ভাংচুর  ও সুন্নী আলেমদের উপর হামলা এবং মামলার প্রতিবাদে সুন্নী মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জামাতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ, উলামা পরিষদ,ইসলামী সংগ্রাম পরিষদ সহ অন্যান্য ইসলামী দলগুলো একজোট হয়ে একই স্থানে একই দিনে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বর ও পিলখানায়  নিহত সকল শহীদের জন‍্য  আলোচনা সভা ও দোয়া মাহফিল  সমাবেশ করার ঘোষণা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত ও জনগণের জানমালের ক্ষতি হওয়ার সমুহ আশংকা রয়েছে মর্মে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ফৌজদারী কার্যবিধির ১৮৯৮  এর ১৪৪ ধারার আদেশ জারী করা হলো। একই সংগে আদেশে উল্লেখিত তারিখ ও সময়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাধবপুর স্টেডিয়াম মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার ও ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান,আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন