আমেরিকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি

ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৮:২১ অপরাহ্ন
ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী
সিলেট, ৩১ অক্টোবর : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার হবে। ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ। তূণমূল বিএনপির নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা। বিএনপির সাংগঠনিক ভিত্তি আরো বেশি মজবুত করতে সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ, কাজী আহমদ শাহরিয়ার নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কায়ছান মাহমুদ সুমন, দেওয়ান জাকির খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল মনতাসির চৌধরী সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ,  মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মীর সুহেল, হুমায়ুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহ মাহমুদ আলী প্রমুখ।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা