আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

লন্ডনে প্রতিবাদ সভায় ব্যারিষ্টার সুমনের নিঃশর্ত মুক্তি দাবী

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:৪৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:৪৭:৪৬ পূর্বাহ্ন
লন্ডনে প্রতিবাদ সভায় ব্যারিষ্টার সুমনের নিঃশর্ত মুক্তি দাবী
লন্ডন, ২ নভেম্বর :  চুনারুঘাট-মাধবপুর আসনের সদ্য সাবেক এমপি, মানবতার ফেরিওয়ালা, তরুণ প্রজন্মের আইকন, বাংলাদেশে দুর্নীতিবাজদের আতংক, তরুণ সমাজ সেবক, জননেতা ব‍্যারিষ্টার সৈয়দ সায়েদুলহক সুমন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় ব্রিকলেনস্হ আমার গাঁও রেস্টুরেন্টে চুনারুঘাট মাধবপুর উপজেলার ইউকে প্রবাসীদের উদ‍্যোগে ৮০-৯০ দশকের সাবেক ছাত্রনেতা সেলিম রেজার সভাপতিত্বে ও ইউকে কমিউনিটি নেতা আনিস খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারন সম্পাদক মোমিন আলী, ব্যরিস্টার সুমনের বড় ভাই সৈয়দ সোহাগ হক, মোতাকাব্বির হারুন, আব্দুস ছালাম, আব্দুল মোনিম সোহেল, সৈয়দ নাজমুল তুহিন, সাইফুল ওয়াদুদ মামুন, সাজ্জাত খান রুহিত, সাইফুল ইসলাম, মিজানুর রহমান রাসেল, আলআমিন আহমেদ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, সুমন একজন ভাল মানুষ, তাকে প্রতিহিংসা মুলক মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। বক্তাগণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ব্যারিষ্টার সুমন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান অন্যতায় সুমনের কোটি কোটি সমর্থক ও শুভাকাঙ্খীরা দেশে ও দেশের বাহিরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২