আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

চিনু মৃধার মায়ের চতুর্থী শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:৩২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০২:৪০:৩১ অপরাহ্ন
চিনু মৃধার মায়ের চতুর্থী শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন
সাগিনা, ৩ নভেম্বর : শিব মন্দির টেম্পল অব জয়ের প্রতিষ্ঠাতা, সুপ্রভাত মিশিগান সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার মা শোভা রানী দাসের চতুর্থী শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সাগিনা সিটির হান্টার রিজ ড্রাইভস্থ বাসভবনে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আয়োজিত এই শ্রাদ্ধ অনুষ্ঠানে পৌরহিত্য করেন শিব মন্দিরের  প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। এতে প্রয়াতের স্মৃতিচারণ, সমবেত প্রার্থনা, দান পর্বসহ ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয় শ্রাদ্ধ ক্রিয়াদি। অনুষ্ঠানে স্বর্গীয়া শোভা রানী দাসের আত্মার মঙ্গল কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীরা। 

চতুর্থী শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিব মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, সৌরভ চৌধুরী, রাখি রঞ্জন রায়, কমলেন্দু পাল, স্বদেশ রঞ্জন সরকার, অতুল দস্তিদার, বাবুল পাল, কুলেন্দু পাল, ‌প্রশান্ত দাশ, মোররজী শর্মা রিঙ্কু, তন্ময় আচার্য্য, সৌরভ সরকার, সুভাস দাশ, কৃপাময় পাল প্রমুখ। 

উল্লেখ্য, বাংলাদেশ সময় ৩১ অক্টোবর সকাল ৯ টায় ( আমেরিকান সময়, অক্টোবর ৩০, রাত ১১ টা) ঢাকার বিক্রমপুরের ষোলঘর গ্রামে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শোভা রানী দাস। এ সময় তাঁর  বয়স হয়েছিল ৮৪ বছর । 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর