আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

বাধার মুখে চট্টগ্রামে শো-রুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
বাধার মুখে চট্টগ্রামে শো-রুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন
চট্টগ্রাম, ৩ নভেম্বর : বাধার মুখে পড়ে চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে রিয়াজুদ্দিন বাজার আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। ‘ব্যবসায়ী-তৌহিদী জনতার ব্যানারে’ একদল মানুষের বাধার মুখে পড়ে তিনি শো-রুম উদ্বোধন করতে পারেনি বলে জানা গেছে।
এ বিষয়ে খুকি লাইফস্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, আজ শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর থাকার কথা ছিল। তিনি চট্টগ্রামেও এসেছেন। তবে ব্যক্তিগত কারণে উনি শো-রুম উদ্বোধনের স্থলে আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। এ বিষয়ে আমি আর কিছুই বলতে পারবো না।
রিয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব জানান, আজ খুকি লাইফস্টাইল শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল। আমার ব্যক্তিগত কাজ থাকায় যেতে পারিনি। কী কারণে অভিনেত্রী মেহজাবীন ওই শো-রুম উদ্বোধন করতে পারেননি জানি না। এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন চট্টগ্রামেরই মেয়ে মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদী জনতার ব্যানারে’ কিছু মানুষ।
সেই ব্যানারটি রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে শো-রুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তৌহিদী জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। শেষ পর্যন্ত আজ মেহজাবিন চৌধুরীকে ছাড়াই উদ্বোধন করা হলো ‘খুকি লাইফস্টাইল’-এর শো-রুম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ