আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

চট্টগ্রামের ঘটনায় ৫৩ জন কারাগারে : দোকান খুললেও নেই ক্রেতা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০১:১২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০১:১২:২৯ অপরাহ্ন
চট্টগ্রামের ঘটনায় ৫৩ জন কারাগারে : দোকান খুললেও নেই ক্রেতা
চট্টগ্রাম, ৭ নভেম্বর : চট্টগ্রামে ইসকন নিয়ে একটি ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- অরজিত খাস্তগীর, টিপু নন্দী, মিশু কর ও বলাই চক্রবর্তী। গতকাল বুধবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ নিয়ে এ ঘটনায় মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ৫৩ জনকে আজ বৃহস্পতিবার দুপুরে যৌথবাহিনীর পাহারায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী ।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে মামলা করেন। একই দিন ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় পোস্ট শেয়ারকারী ওসমান আলীকে।
ইসকন নিয়ে অন্যের ফেসবুক পোস্ট শেয়ার দেওয়ার জেরে গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী ওসমান আলীর দোকানে হামলার ঘটনা ঘটে। ওসমানকে উদ্ধারে গেলে যৌথ বাহিনীর ওপর এসিড, ইট ও ভাঙা কাচের বোতল নিক্ষেপ করা হয়। এতে পাঁচ সেনাসদস্যসহ অন্তত ১২ জন আহত হন। ওই রাতেই অভিযান চালিয়ে ৮২ জনকে আটকের পাশাপাশি হাজারী গলির স্বর্ণের দোকানগুলো সিলগালা করে প্রশাসন। যাচাই-বাছাই শেষে পুলিশের মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে হামলা-সংঘর্ষের পর বন্ধ করা দোকান খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের উপস্থিতিতে দোকানগুলোর সিলগালা খুলে দেওয়া হয়। তবে নিরাপত্তা শঙ্কায় দোকানে ক্রেতা আসেনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ