আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী
আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে

প্রবাসী বাংলাদেশিদের জয়জয়কার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:৩৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:৩৯:৫২ পূর্বাহ্ন
প্রবাসী বাংলাদেশিদের জয়জয়কার
আটলান্টিক সিটি, ৮ নভেম্বর : গতকাল বৃহস্পতিবার আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের একশত আটাত্তর জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন। সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহসভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারন সম্পাদক পদে  টাংগাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয়ের মালা গলায় পরেন।
প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজন জিটনির “মালিকানা ও ড্রাইভার” শর্তে এই সংগঠনের সদস্য।
১৯১৫ সালে প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে জিটনি পরিবহন ব্যবস্হা চালু হয় । সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই পরিবহন দিবারাত্রি  আটলান্টিক সিটি ও সন্নিহিত শহরগুলোতে দীর্ঘকাল ধরে যাত্রীসেবা দিয়ে আসছে।  সাশ্রয়ী ও আরামদায়ক গনপরিবহন হিসাবে পর্যটকসহ অন্যান্য যাত্রীদের কাছে জিটনি বেশ জনপ্রিয় ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন। আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লজ ফ্রিওয়েতে দুর্ঘটনায় সহায়তাকারী নিহত

লজ ফ্রিওয়েতে দুর্ঘটনায় সহায়তাকারী নিহত