আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 
১৬ বছরের কিশোর গ্রেফতার

ডেট্রয়েটে শিশুদের ঝগড়ার জেরে গুলিতে মা ও এক কিশোর আহত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৩:৫৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৩:৫৭:২৯ পূর্বাহ্ন
ডেট্রয়েটে শিশুদের ঝগড়ার জেরে গুলিতে মা ও এক কিশোর আহত
ডেট্রয়েট, ৮ নভেম্বর : ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই শিশুর মধ্যে তর্কের জেরে গুলিতে কিশোর ও তার তার মা আহত হয়েছে। সহকারী পুলিশ প্রধান চার্লস ফিটজেরাল্ড জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে ডেলাওয়্যার স্ট্রিটের ৮০০ ব্লকে গোলাগুলির এ ঘটনা ঘটে। 
ঘটনার সূত্রপাত ৬ ও ৮ বছর বয়সী দুই শিশুকে নিয়ে, যারা ঝগড়া করছিল, ফিটজেরাল্ড বলেন। পুলিশ জানিয়েছে,১৩ বছর বয়সী এক কিশোর ঝগড়া থামানোর চেষ্টা করে। কিন্তু ৮ বছর বয়সী ওই কিশোর পরিবারের ১৪ বছর বয়সী সদস্য ও তার মাকে নিয়ে ফিরে আসে। এ সময় ১৩ ও ১৪ বছর বয়সী ওই কিশোররা তর্ক শুরু করলে ১৬ বছর বয়সী আরেক কিশোর এতে জড়িয়ে পড়ে। ফিটজেরাল্ড বলেন, ১৬ বছর বয়সী ওই কিশোরের মা তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু সে একটি বন্দুক বের করে গুলি চালায়, এতে ১৪ বছর বয়সী কিশোরটির মাথায় এবং তার মায়ের বাহুতে গুলি লাগে। ফিটজেরাল্ড বলেন, মা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৪ বছর বয়সী ওই কিশোরের অবস্থা 'অত্যন্ত সংকটজনক' ছিল। ফিটজেরাল্ড বলেন, বন্দুকধারী বন্দুক ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আটক করে। ফিটজেরাল্ড বলেন, 'গাড়িতে ওঠার পর সে প্রথম যে জিনিসটি জিজ্ঞেস করেছিল তা হলো তার মা কেমন আছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর আরেক কিশোর অস্ত্রটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়েছে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির