আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা জানালো ভারত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৫৩:০৪ অপরাহ্ন
হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা জানালো ভারত
নয়াদিল্লি/ঢাকা, ৮ নভেম্বর : চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। চট্টগ্রামে সেখানকার সংখ্যালঘু ও তাঁদের সম্পদের ওপর হামলার পেছনে ‘চরমপন্থীরা’ রয়েছে বলে মনে করে ভারত সরকার। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্য করে সমাজমাধ্যমে ‘উত্তেজনা সৃষ্টিকারী’ পোস্ট করা হয়েছে। তার থেকে উত্তেজনা তৈরি হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে ইসকন নিয়ে একটি পোস্টের পরপরই হিংসা ছড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামে। অভিযোগ, হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ে পুলিশও। বেছে বেছে সেখানকার সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার খবর মিলছে। মঙ্গলবার রাতে পুলিশ ও মিলিটারি একটি যৌথ অভিযান শুরু করে। যেই অভিযান থেকে সেখানকার সংখ্যালঘুদের উপর হামলা করা হয় বলে অভিযোগ।
রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার বেশ কয়েকটি ভিডিও দেখেছে, যেগুলোতে চট্টগ্রামে সেখানকার সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয় দেখানো এবং তাদের ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার ছবি ধরা পড়েছে। এটা নিন্দনীয়। এই পোস্টের পেছনে সন্ত্রাসবাদী শক্তিরা রয়েছে বলে জানায় ভারত (India)। এর সঙ্গে অপরাধীরা হাত মিলিয়েছে। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়, সেদেশে বসবাসকারী হিন্দুদের রক্ষার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ৷  অত্যাচারের ঘটনায় বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে এক অভূতপূর্ব ও অভিনব প্রতিবাদ হয় আমেরিকায় ৷ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, এই দাবিতে ব্যানার ওড়ে ৷ হাডসন নদীর আকাশে 'স্ট্যাচু অফ লিবার্টি'কে কেন্দ্র করে ঘোরে বিশালাকৃতির এই এয়ারলাইন ব্যানার ৷ তাতে আর্জি জানানো হয়ে, বাংলাদেশে হিন্দুদের হত্যা রুখতে দ্রুত পদক্ষেপ করুক বিশ্ব ৷ খোদ ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার একাধিকবার বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার কথা বলেছেন। তিনি বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) টুইটও করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”