আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০১:৫৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০১:৫৩:৫১ অপরাহ্ন
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির
সিলেট, ৯ নভেম্বর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমাদের আদর্শের বাতিঘর, আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না। আমরা একসাথে যে গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছি, মানুষের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি, তাতে সর্বোচ দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আছে ও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর বাংলার রাখার রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
শনিবার (৯ নভেম্বর) সিলেট সদর উপজেলার ১নং জালালবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইসলামগঞ্জ বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, শহীদ আহমদ, আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জৈন উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, জামাল আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স