আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:২৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:২৩:৪৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২
ডেট্রয়েট, ১২ নভেম্বর :  গত রোববার শহরের ইস্ট সাইডে  ড্রাইভ বাই শ্যুটিংয়ে একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ। শহরের পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার সময় ওই  তিনজন মেফিল্ড স্ট্রিটের ১৫ হাজার ব্লকে একটি গাড়িতে বসা ছিলেন। গোলাগুলির ঘটনায় কতজন সন্দেহভাজন জড়িত তা পুলিশ জানতে পারেনি। পুলিশ জানিয়েছে, ৪৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন, ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২১ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। গত সপ্তাহে একটি বন্দুক হামলায় দুই কিশোর নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ চারজনকে অভিযুক্ত করার পর এ ঘটনা ঘটল। গত ৩১ অক্টোবর শহরের সবচেয়ে অপরাধপ্রবণ এলাকাগুলোর একটিতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। মঙ্গলবার পর্যন্ত, নগর কর্মকর্তারা ডেট্রয়েটে ১৭৮টি অপরাধমূলক হত্যাকাণ্ডের রিপোর্ট করেছেন, যা গত বছরের একই সময়ে সংঘটিত ২১৮ থেকে ১৮% কম। ২০২৩ সালে শহরটিতে ২৫২টি অপরাধমূলক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ১৯৬৬ সালের পর সর্বনিম্ন। মঙ্গলবারের মধ্যে ননফ্যাটাল শ্যুটিং ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৩% কমেছে, যেখানে সামগ্রিক সহিংস অপরাধ এই সময়ের মধ্যে ৬.৬% কমেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২