আমেরিকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা সদর থানাকে ‘জিরো কমপ্লেইন থানা’ গড়ার ঘোষণা আইজিপির সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চার বাহিনীর অভিযান শুরু নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪ সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ আজ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয় সহযোগিতার ভিত্তিতে বিশ্বসম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ : তারেক রহমান সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন : পল কাপুর  যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ বাংলাদেশে মার্কিন নাগরিকদের  খোঁজখবর নিলেন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বসন্তের রঙে মিলনের দোলযাত্রা আজ চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল দুই দিনের সফরে ঢাকা যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী ভিসা স্থগিত, ভিজিট ভিসায় সমস্যা নেই : ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত, ইরানে ৪০ দিনের শোক

বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৩ ০১:৫৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৩ ০১:৫৫:৫০ পূর্বাহ্ন
বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার
ঢাকা, ২৫ এপ্রিল (ঢাকা পোস্ট) : নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বঙ্গভবনে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার কিছু সময় আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।
সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর রাত পৌনে ৯টার দিকে সপরিবারে বঙ্গভবনে ওঠেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওইদিন মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। পরে ইসি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স