আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

রেডফোর্ড টাউনশিপ মোটেলে মুখে গুলি করে বান্ধবীকে হত্যা

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:২৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:২৯:২৫ পূর্বাহ্ন
রেডফোর্ড টাউনশিপ মোটেলে মুখে গুলি করে বান্ধবীকে হত্যা
রেডফোর্ড টাউনশিপ, ১২ নভেম্বর : শহরের একটি মোটেলে বান্ধবীর মুখে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্থি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ভোর ৫টার কিছু আগে রেডফোর্ড টাউনশিপ পুলিশকে টেলিগ্রাফ রোডের ৯৯০০ ব্লকের একটি মোটেলে গোলাগুলির খবর পাঠানো হয়। ডেট্রয়েটের বাসিন্দা ৩৭ বছর বয়সী ভ্যালেন্টিনা কোলবান নামের ওই নারীর মুখে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্মকর্তারা। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়ার্থ বলেন, কোলবানের বয়ফ্রেন্ড, ডেট্রয়েটের ৩৯ বছর বয়সী হোসে অ্যাঞ্জেল ওকুয়েন্ডো-টরুয়েলাকে গুলি করার জন্য অভিযুক্ত করা হয়েছে। ওয়ার্থির কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখনও সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলে ছিলেন। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার ও মারাত্মক আগ্নেয়াস্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে বাকি জীবন তাকে কারাগারে কাটাতে হতে পারে। ওকেন্ডো-টরুয়েলাকে আজ মঙ্গলবার সকাল ১১টায় রেডফোর্ড টাউনশিপের ১৭তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির