আমেরিকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি

হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০২:১৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০২:১৮:০২ পূর্বাহ্ন
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি
ঢাকা, ১২ নভেম্বর (ঢাকা পোস্ট) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করার জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।
গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তারা হলেন– শেখ হাসিনা বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই জন হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত

মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত