আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
ইনার হুইল ক্লাব ও রোটারী ক্লাব অব হবিগঞ্জের মহৎ উদ্যোগ

পইল গ্রামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে উৎফুল্ল অবহেলিত নারীরা

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:৩৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:৩৭:০৬ অপরাহ্ন
পইল গ্রামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে উৎফুল্ল অবহেলিত নারীরা
হবিগঞ্জ, ১২ নভেমাবর :  সদর উপজেলার শহরতলীর গ্রাম পইল। এখানে অনেক দরিদ্র নারী আছে যারা ঠিকমত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে পারে না। আবার অনেকেই শিশুদের পুষ্ঠি ও স্বাস্থ্য বিষয়ে নেই সচেতনতা। ফলে সেখানে অনেক শিশু অপুষ্ঠির শিকার। এই বিষয়গুলো জানতে পেরে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এবং রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই পইল গ্রামে গ্রহণ করে একটি যৌথ প্রকল্প।
এই প্রকল্পের অংশ হিসাবে গত ৮ নভেম্বর বিকেলে পইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজন করা হয় মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রোগ্রাম। মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করেন হবিগঞ্জ এর বিশিষ্ট শিশু ডাক্তার রোজিনা রহমান। তার উপস্থাপনা আগ্রহ নিয়ে শুনে নারীরা। তখন তারা বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এবং ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী। উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ক্লাব সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট -১ মোছাঃ রৌশনারা আক্তার, ক্লাব ট্রেজারার রায়হানা বেগম, ফাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সেক্রেটারি ড. মোহাম্মদ নোমান মিয়া, প্রেসিডেন্ট ইলেক্ট মো. হাবিবুর রহমান মুরাদ, পিপি বেলায়েত হুসাইন সেলিম, মেম্বার কামরুজ্জমান সুহাদ এবং মেম্বার এম এম এ আল-নোমান তন্ময়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হুসেন আরিফ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”